
আন্তর্জাতিক ডেস্ক:
এবার ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা ব্যবহারের অনুমোদন দিল কানাডা। গতকাল বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
হেলথ কানাডা এক বিবৃতিতে বলেছে, টিকাটি নিরাপদ, কার্যকর ও ভালো মানের বলে প্রমাণ পাওয়ায় তা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত সোমবার জানান, চলতি ডিসেম্বর মাস শেষ হওয়ার আগেই তাঁর দেশের নাগরিকেরা ফাইজারের টিকার প্রথম ডোজ পেতে শুরু করবেন।
কানাডার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, যাদের বয়স ১৬ বছরের ওপরে, তাদের টিকাটি দেওয়ার ব্যাপারে নির্দেশনা দেওয়া হবে। আর শিশুদের ওপর এই টিকার ব্যবহার নিয়ে গবেষণা চলবে।
কানাডা সরকার ইতিমধ্যে এই টিকার দুই কোটি ডোজের ক্রয়াদেশ দিয়ে রেখেছে। প্রয়োজনে তারা আরও টিকা কিনবে।
