আর্মেনিয়ায় সরকার পরিবর্তন চান এরদোগান

A handout picture taken and released on December 10, 2020 by the Turkish presidential press service shows Turkish President Recep Tayyip Erdogan attending a military parade marking Azerbaijan's victory against Armenia in their conflict for control over the disputed Nagorno-Karabakh region, in Baku. (Photo by Mustafa Kamaci / TURKISH PRESIDENTIAL PRESS SERVICE / AFP) / RESTRICTED TO EDITORIAL USE - MANDATORY CREDIT "AFP PHOTO / Turkish presidential press service / Mustafa KAMACI " - NO MARKETING - NO ADVERTISING CAMPAIGNS - DISTRIBUTED AS A SERVICE TO CLIENTS

আন্তর্জতিক ডেস্ক:

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, আর্মেনিয়ার সেনাবাহিনী যুদ্ধাপরাধ করেছে। শহর থেকে শুরু করে গ্রাম ও মসজিদ ধ্বংস করেছে। এ জন্য তাদের বিচার হওয়া উচিত।

গতকাল বৃহস্পতিবার আজারবাইজানের বিজয় উৎসবে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। খবর ডয়েচেভেলে।

তিনি বলেন, ‘ এখানে আমরা সমবেত হয়েছি অসাধারণ জয়ের উৎসব করতে। আজারবাইজান নিজের ভূমি ফিরে পেয়েছে। তার মানে এই নয় যে সংঘাত শেষ হয়ে গেছে।’

এরদোগান আরো বলেন, আর্মেনিয়ার নতুন সরকার কিছু শর্ত মানলে আজারবাইজানের সঙ্গে আঞ্চলিক সহযোগিতা হতে পারে। আশা করি আর্মেনিয়ার মানুষ নিজেদের বর্তমান নেতৃত্বের বোঝা থেকে মুক্তি পাবেন। এই নেতারাই অতীতে তাদের মিথ্যা কথা বলে বুঝিয়েছেন এবং দারিদ্র্যের মধ্যে ঠেলে দিয়েছেন।’

রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজান ও আর্মেনিয়া চুক্তি করেছে। ফলে নাগোরনো-কারাবাখের বেশ কিছু এলাকার নিয়ন্ত্রণ আজারবাইজানের কাছে দিয়ে দিতে হয়েছে। এটাকে জয় হিসেবেই দেখছে আজারবাইজান।

আগের সংবাদভ্যাকসিন বৈষম্য: ধনীরা কিনছে বেশি, গরিবরা কম
পরবর্তি সংবাদউইঘুর মুসলিমদের সমর্থনে হুয়াওয়ের স্পনসরশিপ বাতিল করলেন গ্রিজম্যান