করোনায় আক্রান্ত প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এ বি এম আব্দুল্লাহ

ফাতেহ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক এ বি এম আব্দুল্লাহ করোনা আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গণমাধ্যমকে বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) গণমাধ্যমকে বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। দেশের প্রখ্যাত এই চিকিৎসক রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ডা. আব্দুল্লাহ বলেন, খারাপ লাগছিল বলে টেস্ট করালে করোনা পজিটিভ আসে। বাসায় থেকে তাই আর রিস্ক নিলাম না, হাসপাতালে আইসোলেশন ভালো হবে। আমি ঠিক আছি, কেবল একটু দুর্বল লাগছে।

আগের সংবাদসাম্প্রদায়িক বিষবৃক্ষ উপড়ে ফেলতে হবে: কাদের
পরবর্তি সংবাদইজরাইলবিরোধী বিক্ষোভের অনুমতি দেয়নি মরক্বো