
আন্তর্জতিক ডেস্ক:
২০১৫ সালে মহানবীর ব্যাঙ্গাত্মক কার্টুন ছাপানো ফরাসী রম্য সাময়িকী শার্লি এবদোর অফিসে হামলা চালিয়ে ১২ জনকে হত্যার ঘটনায় ১৪ জনকে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। খবর রয়টার্স।
গত সেপ্টেম্বরে ফ্রান্সের রম্য সাময়িকী শার্লি এবদোর অফিসে ২০১৫ সালের হামলার ঘটনায় দায়ের করা মামলায় সন্দেহভাজন ১৪ জনের বিচার কাজ শুরু হয়। এই ১৪ জনই ফ্রান্সের আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন। অভিযুক্তদের মধ্যে ১১ জন সশরীরে বিচার প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। এছাড়া পলাতক আছেন তিনজন।
উল্লেখ্য, ২০১৫ সালে শার্লি এবদো মহানবীর ব্যঙ্গাত্মক কার্টুন ছাপানোর ঘটনার পর ওই অফিসে হামলা করা হয়। ওই হামলায় সুপরিচিত কার্টুনিস্টসহ ১২ জন নিহত হয়।
