ডেনমার্কে নতুন আইন: সম্মতি ছাড়া শারীরিক সম্পর্ক হলেই ধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক:

ডেনমার্কে আরও কঠোর হলো ধর্ষণবিরোধী আইন। এখন থেকে দেশটিতে দুই পক্ষের সুস্পষ্ট সম্মতি ছাড়া শারীরিক সম্পর্ক হলেই তা ধর্ষণ বলে বিবেচিত হবে। বৃহস্পতিবার নতুন এ আইন পাস হয়েছে ড্যানিশ পার্লামেন্টে। আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে নতুন এই আইন। খবর দ্য গার্ডিয়ান।

ড্যানিশ বিচারমন্ত্রী নিক হেক্কারুপ এক বিবৃতিতে বলেন, এখন এটা পরিষ্কার যে, শারীরিক সম্পর্কে যদি দুই পক্ষেরই সম্মতি না থাকে, তবে সেটি ধর্ষণ।

ডেনমার্কের পুরনো ধর্ষণবিরোধী আইনে প্রসিকিউটরদের দেখাতে হতো- ধর্ষক এমন কারও ওপর সহিংসতা চালিয়েছে বা আক্রমণ করেছে, যার বাধা দেয়ার ক্ষমতা ছিল না। কিন্তু, নতুন আইনে এই নিয়ম থাকছে না।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, বিনাসম্মতিতে শারীরিক সম্পর্ককে ধর্ষণ হিসেবে স্বীকৃতি দেয়া ইউরোপের ১২তম দেশ হলো ডেনমার্ক।

উল্লেখ্য, সরকারি হিসাব অনুসারে, ডেনমার্কে প্রতিবছর ১১ হাজার ৪০০ জন নারী ধর্ষণ বা ধর্ষণচেষ্টার শিকার হন।

আগের সংবাদ‘বেসরকারি হাসপাতাল অতিরিক্ত বিল নিলে কঠোর ব্যবস্থা’
পরবর্তি সংবাদতুরাগ তীরে জোড় ইজতেমা শুরু