একদিনের ব্যবধানে আফগানিস্তানে আবারও বোমা হামলা, শিশুসহ নিহত ৮

আন্তর্জতিক ডেস্ক:

একদিনের ব্যবধানে বোমা হামলায় আবারো প্রকম্পিত আফগানিস্তান। রাজধানী কাবুলে শক্তিশালী গাড়ি বোমা হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। পার্লামেন্টের এক সদস্যসহ আহত হয়েছেন আরো ১৫ জন। কয়েকজনের অবস্থা শঙ্কটাপন্ন হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর আল জাজিরা।

আল-জাজিরা জানায়, আজ রোববার (২০ ডিসেম্বর)-এর বিস্ফোরণে আশপাশের বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। প্রচণ্ড শব্দে বাড়ি-ঘর এবং দোকানপাটও ক্ষতিগ্রস্ত হয়। কালো ধোঁয়ায় ছেয়ে যায় আশপাশ।

নিরাপত্তা বাহিনী বলছে, গাড়িতে রাখা বোমা থেকেই বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় জড়িত থাকার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

উল্লেখ্য, একদিন আগেই দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ গজনীর গিলান জেলায় ভয়াবহ বিস্ফোরণে ১৫ শিশু নিহত হয়।

আগের সংবাদসরকার ভেঙে দেওয়ার সুপারিশ নেপালের প্রধানমন্ত্রীর
পরবর্তি সংবাদবাংলা একাডেমির তিন পুরস্কার পাচ্ছেন যারা