কুয়েতে মার্কিন সেনাদের শুয়োরের মাংস পাচারের অভিযোগ

আন্তর্জতিক ডেস্ক:

কুয়েতে অবস্থানকারী মার্কিন সেনারা শুয়োরের গোশত বিপণন ও পাচারের সাথে জড়িত বলে অভিযোগ উঠেছে। অভিযোগের তদন্ত শুরু করেছে মার্কিন বাহিনীর কেন্দ্রীয় ফৌজদারী তদন্ত কমিটি।

তদন্ত কমাটির মুখপাত্র ‘ক্রিস গ্রে’র সূত্রে এ খবর জানিয়েছে আশ শারক।

খবরে বলা হয়, কিছু মার্কিন সেনা এর আগেও শুয়োরের মাংস পাচার ও বিক্রির কাজে জড়িত ছিলো। এ অভিযোগ আসার পর মার্কিন সেনাদের উচ্চ পদস্হ কর্মকর্তারা বিক্রি বন্ধ করতে জরুরি আদেশ জারি করেছিলো৷ সে আদেশে বলা হয়েছিল, শিবিরের বাইরে শুয়োরের মাংস পাচার ও বিক্রি করার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড৷ একই সাথে সতর্ক করে দিয়েছিল, অভিযুক্তরা কুয়েত আইনের আওতায় আসতে পারে।

উল্লেখ্য, ইসলামী আইনে শুয়োরের মাংস খাওয়া হারাম৷ ফলে কুয়েত সরকার শুয়োরের মাংস বিক্রেতাদের দণ্ড আরোপ করে৷ সেখানে এর আমদানি সম্পূর্ণরুপে নিষিদ্ধ৷ শুয়োরের মাংস বিক্রির শাস্তি তিন মাস থেকে তিন বছরের কারাদণ্ড রেখেছে দেশটি।

আগের সংবাদবিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্তে হত্যা বন্ধের বিষয়টি প্রাধান্য পাবে
পরবর্তি সংবাদঢাকায় পা রাখলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী