গ্রেফতার হলেন সৌদি আরবের প্রখ্যাত আলেম মুসাঈদ আত তাইয়ার

ফাতেহ ডেস্ক :

সৌদি আরবের মানবাধিকার বিষয়ক সংগঠন কিসত এই সংবাদ জানায়। জনাব মুসাঈদ আত তাইয়ার ছিলেন কিং সাউদ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। তিনি কোরআন ও উলুমে কোরআন বিষয়ে লেখালেখির জন্য মুসলিম বিশ্বে তুমুলভাবে জনপ্রিয়।

পাশাপাশি গতকাল মসজিদে নববীর  সাবেক ইমাম আলী আল গামেদিকেও তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার সাথে যে কয়েকজন আলেম ও তালিবে ইলম ছিলেন, তাদেরকেও গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়।

গতসপ্তাহে ইসলাহপন্থী আলেম সাফার আল হিওয়ালীকে গ্রেফতার করা হয়। তার নতুন বই ইসলাম ও পশ্চিমা সভ্যতায় সৌদি শাসকদের সমালোচনা করার কারণে সৌদি সরকার এই সিদ্ধান্ত নেয় বলে অভিযোগ রয়েছে।

প্রসঙ্গত সাফার আল হিওয়ালী ও মুসাঈদ আত তাইয়ার বাংলাদেশের আলেম-উলামাদের কাছেও বেশ গ্রহণযোগ্য। সাফার আল হিওয়ালী ধর্মনিরপেক্ষতা ও রাজনীতি বিষয়ক বেশ কয়েকটি বই লেখেছেন। আর মুসাঈদ আত তাইয়ারের পাণ্ডিত্য কোরআন ও উলুমুল কোরআন বিষয়ে। শেষোক্তজনের একাধিক বই বাংলাদেশের কিছু মাদরাসায় পাঠ্যভুক্ত।

আগের সংবাদহজযাত্রার নবম দিনে বিমানের সূচি বিপর্যয়
পরবর্তি সংবাদবিএনপির পথসভায় হামলার ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তার