রংপুরে বাসচাপায় নিহত তিন

ফাতেহ ডেস্ক:  রংপুরের হাজিরহাটে মন্থনা নামক এলাকায় নৈশকোচের চাপায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। আজ রবিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, নীলফামারীর কিশোরগঞ্জ সিঙ্গেরগাড়ি এলাকার সাজু (৩৫) ও চান মিয়া (৩৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী হানিফ এন্টারপ্রাইজের একটি নৈশকোচ ঘটনাস্থলে পৌঁছে নীলফামারীর কিশোরগঞ্জ থেকে রংপুরগামী যাত্রীবোঝাই একটি ইজিবাইককে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই দুইজন ও হাসপাতালে নেয়ার পর একজন নিহত হন। আহত অবস্থায় আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগের সংবাদহজযাত্রী রিপ্লেসমেন্ট কোটা বাড়িয়ে ৮ শতাংশ করা হয়েছে: ধর্মমন্ত্রী
পরবর্তি সংবাদরাজধানীতে কমছে মাঠ-পার্ক