বোয়ালমারীতে কওমী মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন

ফাতেহ ডেস্ক:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের রেনীনগর মোহাম্মাদিয়া আজিজিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় প্রথমবারের মতো জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

১৯৮৪ সালে এ মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে গত ৩৬ বছরে কখনো উত্তোলিত হয়নি জাতীয় পতাকা। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও জাভেদ পারভেজ মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. মাযহারুল আনোয়ার উদ্যোগ নেন পতাকা উত্তোলনের।

শুক্রবার বিকেলে নতুন হেফজখানা ভবনের উদ্বোধন করা হয় দোয়া মাহফিলের মাধ্যমে। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুনবহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, মাদ্রাসার সাবেক সভাপতি মো. ওলিয়ার রহমান, গুনবহা ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস‍্য মো. লুৎফর রহমানসহ পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় জনগণ।

অনুষ্ঠান পরিচালনা করেন মো. ফরহাদ হোসাইন। ওই মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও জাভেদ পারভেজ মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. মাযহারুল আনোয়ার বলেন, জাতীয় পতাকার সম্মান সমুন্নত রাখতে যা করার সবই আমি করব। এখন থেকে ওই মাদ্রাসায় নিয়মিত জাতীয় পতাকা উত্তোলন করার জন্য বলেছি।

আগের সংবাদ‘মাদ্রাসার শিক্ষক-ছাত্রদের উসকানি দিচ্ছে বাবুনগরী’
পরবর্তি সংবাদভ্যাকসিন নিলেন সৌদি যুবরাজ সালমান