কৃষি আইন বাতিলের দাবিতে আত্মহত্যা করলেন আইনজীবী

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতে বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনকারী কৃষকদের প্রতি সমর্থন জানিয়েছে আত্মহত্যা করেছেন এক আইনজীবী। ওই আইনজীবীর নাম অমরজিৎ সিং। তার বাড়ি পাঞ্জাব রাজ্যের ফাজলিকা জেলার জালালাবাদে।

রোববার রাজধানী দিল্লির উপকণ্ঠে তিকরি সীমান্তে কৃষক আন্দোলন স্থানের অদূরে এ আত্মহত্যার ঘটনা ঘটে। খবর এনডিটিভি।

এসময় ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তাতে লেখা- ভারতের কেন্দ্রীয় সরকারের করা নতুন কৃষি আইনের প্রতিবাদে চলমান কৃষক আন্দোলনের সমর্থন জানিয়ে তিনি নিজের জীবন উৎসর্গ করে করেছেন। জনগণের কণ্ঠস্বর শুনতে নরেন্দ্র মোদির সরকার যাতে বাধ্য হয়, সেই জন্য তার এই জীবনদান।

পুলিশ বলছে, বিষপানে আত্মহত্যা করেছেন অমরজিৎ। হরিয়ানা রাজ্যের রোথাক শহরের একটি হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, চলতি মাসের প্রথম দিকে দিল্লির সিংঘু সীমান্তের কাছে আত্মহত্যা করেন ৬৫ বছর বয়সী শিখ ধর্মপ্রচারক ও আন্দোলনকারী সন্ত রাম সিং। মৃত্যুর আগে চিরকুটে তিনি লেখেন, কৃষকদের দুরবস্থা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

ওই ঘটনার কয়েক দিন পর পাঞ্জাবের এক কৃষক আত্মহত্যা করনে। দিল্লির সীমান্তের কাছে একটি বিক্ষোভস্থল থেকে বাড়ি ফিরে তিনি আত্মহত্যা করেন।

আগের সংবাদভোট দেখতে এসে মারা গেলেন নৌকার সমর্থক সুজন
পরবর্তি সংবাদদেওয়ানবাগী মারা গেছেন