
ফাতেহ ডেস্ক: রাজশাহী সিটি করপোরেশনে বিএনপির মেয়রপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের নির্বাচনী পথসভায় ককটেল বিস্ফোরণ মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজশাহীর সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম জানান, শনিবার দিনগত রাত পৌনে ২টার দিকে নগরীর রামচন্দ্রপুর এলাকার নিজ বাসা থেকে মন্টুকে গ্রেপ্তার করা হয়।
গত ১৭ জুলাই নগরীর সাগরপাড়া বটতলায় বিএনপির মেয়রপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের নির্বাচনী পথসভায় পর পর তিনটি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় নগরীর বোয়ালিয়া মডেল থানায় বিস্ফোরক আইনে একটি মামলা হয়।
রোববার তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে বলে জানান সিনিয়র সহকারী পুলিশ কমিশনার।
