
ফাতেহ ডেস্ক: হজযাত্রার নবম দিনে ফ্লাইটের সূচি বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ বিমান। আজ পাঁচটি ফ্লাইটের মধ্যে দেরিতে ছাড়বে দুটি ফ্লাইট। তবে কেন দেরি হচ্ছে এ বিষয়ে কিছু জানায়নি কর্তৃপক্ষ।
সকাল ১০টা ২৫ মিনিটের ফ্লাইট ছাড়বে বেলা ৩টায়। আর ৪টা ৩৫ মিনিটের ফ্লাইট ছাড়বে রাত ১টায়। ফ্লাইট দেরির বিষয়ে আগে থেকে না জানায় অপেক্ষার ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আজ মোট ১১টি ফ্লাইট রয়েছে। এরমধ্যে সৌদি এয়ারলাইন্সের ৬টি এবং বাংলাদেশ বিমানের
