ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৬ জন নিহত

ফাতেহ ডেস্ক:

ময়মনসিংহের তারাকান্দায় বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার ছয় আরোহী নিহত হয়েছেন।

আজ রবিবার দুপুর ১টার পর তারাকান্দা উপজেলার গাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গাছতলায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

আগের সংবাদপাবলিক প্লেসে খাবার-পানীয় গ্রহণ করলেই ১০০০ রিয়াল জরিমানা
পরবর্তি সংবাদজুয়ার আসর থেকে ২১ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব