বালুচিস্তানে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের বালুচিস্তানে অজ্ঞাত পরিচয়ের একদল বন্দুকধারীর গুলিতে নিহত হলো ১১জন। মৃতরা সবাই কয়লাখনিতে শ্রমিকের কাজ করতেন। আজ রবিবার সকালে ঘটনাটি ঘটেছে বালুচিস্তানের মাচ এলাকায়। খবর দ্য ভয়েস অব আমেরিকার।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের গ্রেফতার করে কড়া শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে ওই শ্রমিকরা অন্য সহকর্মীদের সঙ্গে নিজেদের কাজের জায়গায় যাচ্ছিলেন। আচমকা মাচ এলাকায় তাদের রাস্তা থেকে অপহরণ করে নির্জন পাহাড়ি জায়গায় নিয়ে যায় একদল বন্দুকধারী। তারপর খুব কাছ থেকে তাদের গুলি করে এলাকা থেকে পালিয়ে যায়। এর ফলে ঘটনাস্থলেই প্রাণ হারান ৬ শ্রমিক। আর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বাকি পাঁচ জনের মৃত্যু হয়।

এখনও পর্যন্ত কেউ এর দায় স্বীকার করেনি।

আগের সংবাদগত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৮৩৫, মৃত্যু ২৭
পরবর্তি সংবাদনববর্ষে রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চিঠি দিল বাংলাদেশ