ইজরাইলকে সর্বাত্মকভাবে বর্জনের ডাক মুসলিম স্কলার ইউনিয়নের

ফাতেহ ডেস্ক:

দখল করা ভূমি থেকে সরে যাওয়ার আগ পর্যন্ত ইজরাইলকে গণহারে বর্জনের ডাক দিয়েছেন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স।

রোববার ইসলামি ইনস্টিটিউশনের প্রেসিডেন্ট আহমেদ এর-রায়সুনি এবং জেনারেল সেক্রেটারি আলি আল-কারাতদাঘির সই করা ইউনিয়নের অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ইজরাইল রাষ্ট্রকে সর্বাত্মকভাবে বর্জনের আহ্বান জানাচ্ছি আমরা। যারা বর্তমানে আল আকসা মসজিদকে দখল করে রেখেছে। সিরিয়ার গোলান মালভূমি এবং ফিলিস্তিনে আমাদের ভাইবোনদের উপর হামালা চালাচ্ছে; তাদের ভূমি এবং বাড়িঘর ধ্বংস করছে।

বিবৃতিতে আরও বলা হয়, দখলদারি প্রতিহত করা আইনি অধিকার। দখলদারদের বহিষ্কার করা ইসলাম অনুযায়ী নৈতিক দায়িত্ব। যা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের প্রস্তাবনায়ও স্বীকৃতি দেয়া হয়েছে।

দখলদারিত্বকে অস্থায়ী আখ্যা দিয়ে বলা হয়, এ প্রক্রিয়ায় অন্যের অধিকার কখনো দখলদারদের ব্যক্তিগত সম্পদ হতে পারে না। যারা দখলদারদের পণ্য ক্রয় করে বা তাদের পণ্য বাজারজাত করে তারা অপরাধী এবং অন্যায়ের সহযোগী হিসেবে বিবেচিত।

‘তারপরও সকল মুসলমানের প্রতি আমাদের আহ্বান, দখলকরা ভূমি থেকে সরে যাওয়ার আগ পর্যন্ত ইজরাইলকে অর্থনৈতিকভাবে গণহারে বর্জন করুন।

যদিও, মিশর এবং জর্ডান ইতোমধ্যে ইজরাইলকে স্বীকৃতি দিয়ে রেখেছে। ২০২০ সালে সবশেষ আরব দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কো ইহুদি রাষ্ট্রটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে।

আগের সংবাদপশ্চিমবঙ্গে ওয়াইসী, ভোটযুদ্ধে মেরুকরণের আভাস
পরবর্তি সংবাদমারধর ও অগ্নিসংযোগের মামলা জামায়াতের ৫ নেতা কারাগারে