
ফাতেহ ডেস্ক:
চাঁদপুরের কচুয়ায় সাতবাড়িয়া তা’লীমুল কোরআন মাদরাসা পরিদর্শনে গিয়েছেন বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। আজ বুধবার তিনি উলামায়ে কেরামের একটি টিমসহ মাদরাসাটি পরিদর্শনে যান।
পরিদর্শনকালে তিনি সন্ত্রাসীদের আক্রমণে ভাঙচুরের দৃশ্যগুলো ঘুরে ঘুরে দেখেন। এসময় তার সঙ্গে মাদরাসার মুহতামিমসহ মাদরাসার সব শিক্ষকগণ ছিলেন। তিনি মাদরাসার শিক্ষকদের থেকে ঘটনার বর্তমান পরিস্থিতি সম্পর্কেও খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে মাওলানা মাহফুজুল হক বলেন, ‘দ্বীনের কাজ করত গেলে বাধা আসবেই। হতাশ হওয়া যাবে না। বরং দ্বীনের কাজ আরও বাড়াতে হবে। আল্লাহ তায়ালা তাকে সাহায্য করবেন।’
তিনি মাদরাসার ছাত্র এবং শিক্ষকদের সাহস দিয়ে বলেন, ‘বেফাক আপনাদের সঙ্গে আছে। ঘটনার শুরু থেকেই খোঁজ খবর রাখছেন। আমি এসেছি আপনাদের দেখতে।’
এসময় তিনি মাদরাসা ভাঙচুরে অভিযুক্ত অপরাধীদের শাস্তিও দাবি করেন।
