
ফাতেহ ডেস্ক:
রাজধানী বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানি মেজর জেনারেল কাশেম সোলাইমানি ও মিলিশিয়া নেতা আবু মাহদি আল মুহান্দিস নিহতের ঘটনায় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইরাক।
বাগদাদের একটি আদালত এই পরোয়ানা জারি করে। ট্রাম্পের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে, যার শাস্তি মৃত্যুদণ্ড।
মেজর জেনারেল কাশেম সোলাইমানি ছিলেন ইরানি বিশেষ বাহিনী কুদস ফোর্সের প্রধান। অন্যদিকে প্রভাবশালী শিয়া নেতা মুহান্দিস ছিলেন ইরাকি সরকার সমর্থিত পপুলার মোবিলাইজেশন ফোর্সের উপ প্রধান।
গেল বছরের ৩ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে বাগদাদ বিমানবন্দের বাইরে ড্রোন হামলায় তাদের হত্যা করা হয়। এর পরপরই ইরাক ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনতিক সম্পর্কের ব্যাপক অবনতি হয়।
