
ফাতেহ ডেস্ক:
চাঁদপুর ও চট্টগ্রামের ফটিকছড়ির মাদ্রাসায় হামলাকারীদেরকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
আজ সকাল দশটায় দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নিয়মিত সাধারণ সভায় সভাপতির ভাষণে পার্টির আমীর ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজী।
তিনি বলেন, অগণিত প্রাণের বিনিময়ে অর্জিত এই দেশ, ইসলাম ও ঐতিহ্যবাহী কওমি মাদ্রাসার বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র বলিষ্ঠভাবে প্রতিহত করতে হবে। দেশের স্বাধীনতা ও স্বকীয়তার জন্য হুমকিপূর্ণ আন্তর্জাতিক গোষ্ঠীর মদদপুষ্ট বিশেষ একটি মহল বাংলাদেশের স্বাধীনতা বিপন্নের জন্য এবং ইসলামী তাহজিব তামাদ্দুন বিশেষত ঐতিহ্যের ধারক কওমি মাদ্রাসার সুনাম ধ্বংস করে সমাজের মানুষের কাছে বিতর্কিত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। চাঁদপুর ও চট্টগ্রামের ফটিকছড়ির মাদ্রাসায় হামলা তারই একটি বাস্তব প্রমাণ।’
তিনি অবিলম্বে এই সমস্ত হামলা বন্ধ করা এবং হামলাকারীদেরকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সভায় আগামী ২৭ ফেব্রুয়ারি শনিবার সকাল দশটায় রাজধানী ঢাকাস্থ জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিতব্য পার্টির জাতীয় সাধারণ পরিষদের অধিবেশন সফল করার জন্য ব্যাপক সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয়।
উক্ত সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদী, যুগ্মমহাসচিব মাওলানা মঞ্জুরুল কাদের চৌধুরী, সহকারী মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সংগঠন সচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা আবু তাহের খান, সহকারী অর্থসচিব আনোয়ারুল কবির, দফতর সচিব মুফতি দীনে আলম হারুনী, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা মাতলুবুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সচিব মাওলানা কারী ফজলুল করিম জিহাদি, সাহিত্য বিষয়ক সচিব মাওলানা শরীফুল ইসলাম, আইন বিষয়ক সচিব এডভোকেট যুবাইর আহমদ ফরিদ, ইসলামি ছাত্র সমাজের মহাসচিব এহতেশামুল হক সাখী প্রমূখ।
