ভারতবর্ষে মুসলমানদের অবদান নিয়ে তুর্কি সিরিজ!

ফাতেহ ডেস্ক:

ভারতীয় উপমহাদেশে মুসলমানদের অবদান নিয়ে সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছে তুরস্ক। যৌথ প্রযোজনার এই সিরিজের নাম হবে ‘তুর্ক লালা’। বাংলায় যার অর্থ- ‘মহান তুর্কি ভাই।’ সিরিজে মূলত বলকান যুদ্ধের সময় ভারতীয় মুসলমানদের অবদান তুলে ধরা হবে।

শুক্রবার (৮ জানুয়ারি) এ নিয়ে তুরস্কের একটি প্রতিনিধি দল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন।

বিশ্বব্যাপী জনপ্রিয় তুর্কি সিরিজ ‘দিরিলিস আরতুগ্রুল’ সফলতা লাভের পর ভারতের মুসলমানদের নিয়ে কাজ করার আগ্রহ দেখাচ্ছে পাকিস্তান ও তুরস্ক। বিশ্লেষকরা মনে করেন, এতে বর্তমান ভারতীয় ‘মিডিয়া আগ্রাসনে’র একটা মোক্ষম জবাব হতে পারে। কেননা, বলিউডের বিভিন্ন ছবিতে নানা সময়ে মুসলিমবিদ্বেষী সিনেমা-নাটক বানিয়ে মুসলমানদের কোনঠাসা করতে দেখে যায়।

তুর্কি সিরিজের ভক্তরা নতুন এ খবরে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের নানা প্লাটফর্মে তাদের আনন্দ প্রকাশ করতে দেখা গেছে। তাদের অনেকেই জানিয়েছেন, সুন্দর এই সিরিজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা। সূত্র : আল জাজিরা আরবি

আগের সংবাদতাপসের বিরুদ্ধে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ খোকনের
পরবর্তি সংবাদটিকা নিলেন সৌদি বাদশাহ