যাত্রীবাহি বাস পানিতে পড়ে নিহত ২,আহত ১০

ফাতেহ ডেস্ক:

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরবনগরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি বাস উল্টে ঘেরের পানিতে পড়ে দু’জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

আজ রবিবার সকালে এ ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, খুলনা থেকে সাতক্ষীরাগামী দুটি বাস ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি মাছের ঘেরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। নিহত দু’জনের একজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। অপরজনের নাম রামপদ মন্ডল। তার বাড়ি শ্যামনগরে। তার আনুমানিক বয়স ৪৫।

আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

আগের সংবাদকক্সবাজারে রোহিঙ্গাদের দু’পক্ষের মধ্যে গোলাগুলিতে নিহত ১
পরবর্তি সংবাদআমার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন: মেয়র তাপস