
ফাতেহ ডেস্ক:
উত্তরাঞ্চলের সর্ববৃহৎ প্রাচীন দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া জামিয়া আরাবিয়া দারুল হিদায়া, পোরশা, নওগাঁর মুহতামিম হযরত মাওলানা শরীফুদ্দীন শাহ চৌধুরী (গেনা হুজুর) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়িন্না ইলাইহী রাজিউন।
আজ মঙ্গলবার রাজশাহী পপুলার হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আনুমানিক বিকাল ৪:২০ মিনিটে রফীকে আ’লার ডাকে সাড়া দেন তিনি। মৃত্যুর সময় তাঁর বয়স প্রায় ৮০ বৎসর হয়েছিলো।
তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন।
জানা গেছে, মরহুম মাওলানা শাহ মুহা. শরীফ উদ্দিন চৌধুরী রহ. এর জানাজা আগামীকাল বুধবার (১৩ জানুয়ারি) পোরশা মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।
মাওলানা শাহ মুহাম্মদ শরীফ উদ্দিন চৌধুরী মৃত্যুকালে স্ত্রী, তিন মেয়েসহ হাজার হাজার ছাত্র শিক্ষক ও শুভানুধ্যায়ীদের রেখে গেছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে উত্তরবঙ্গসহ সারাদেশে।
