বাগেরহাটে মাদরাসা শিক্ষকের লাশ উদ্ধার

ফাতেহ ডেস্ক:

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় সুপারিবাগান থেকে শহিদুল ইসলাম হাওলাদার (৫২) নামে এক মাদরাসা শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দাসখালী গ্রামের আলমগীর হাওলাদারের বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, নিহত শহিদুল ইসলাম উপজেলার হোগলাপাশা ইউনিয়নের হোগলাপাশা গ্রামের আব্দুল গনি হাওলাদারের ছেলে। তিনি নাজিরপুর উপজেলার নামাজপুর দাখিল মাদরাসার শিক্ষক ছিলেন। তার স্ত্রী ও দুটি ছেলে রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সকাল ৭টার দিকে একই এলাকার বাসিন্দা সুধারানী মজুমদার তার বাড়িসংলগ্ন আলমগীর হাওলাদারের বাগানে লাশটি পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি স্থানীয়দের জানান। পরে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

আগের সংবাদগুলশান ২ নম্বরে এসি বিস্ফোরণে নিহত ১
পরবর্তি সংবাদগণতন্ত্র উদ্ধার করতে পারলে হামলা-মামলা থাকবে না: গয়েশ্বর