দুপুরে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বৈঠক

ফাতেহ ডেস্ক:

রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনার লক্ষ্যে বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে ত্রিপক্ষীয় ভার্চুয়াল বৈঠক আজ অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় সচিব পর্যায়ের এই বৈঠক শুরু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর প্রক্রিয়া নিয়ে আলোচনা হতে পারে। বৈঠকে নতুন একটি প্রস্তাবও মিয়ানমারকে দিতে যাচ্ছে বাংলাদেশ।

রোহিঙ্গাদের আস্থা ফেরানোর জন্য গ্রামভিত্তিক প্রত্যাবাসন শুরুর প্রস্তাব বৈঠকে দেওয়া হবে বলে সোমবার সাংবাদিকদের জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি বলেন, কোনো নির্দিষ্ট একটা গ্রামের রোহিঙ্গাদের পাইলট প্রকল্প হিসাবে প্রত্যাবাসন করার মাধ্যমে প্রত্যাবাসন শুরু করা যায়। প্রত্যাবাসনের সময় জাতিসংঘ ও তার সংস্থাসমূহ, চীন, আসিয়ান, ভারত ও জাপানসহ যে কোনো প্রকার আন্তর্জাতিক সম্পৃক্ততা করা গেলে রোহিঙ্গাদের মধ্যে আস্থার সৃষ্টি হবে।

আগের সংবাদ‘মসজিদের মিম্বরে বসে রাজনৈতিক সমালোচনা করবেন না’
পরবর্তি সংবাদবাংলাদেশে আল কায়েদার কোনো উপস্থিতি নেই : তথ্যমন্ত্রী