
ফাতেহ ডেস্ক:
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের গণসংযোগকালে বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার রাতে চট্টগ্রাম নগরীর নাসিমন ভবন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনার সময় কয়েকটি ককটেল বিস্ফোরণও ঘটে।
পুলিশ জানায়, আওয়ামী লীগের একটি মিছিল বিএনপির কার্যালয়ের সামনে যাওয়ার সময় ককটেল বিস্ফোরণ হয়। বিএনপির নেতাকর্মীরা এ সময় ওই মিছিলটিকে ধাওয়া করে। পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা কাজির দেউড়িতে জড়ো হয়ে পাল্টা ধাওয়া দেয়। এ সময় বিএনপির কর্মীরা নিজ কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এর আগে, বুধবার বিকেলে নগরীর পূর্ব বাকলিয়ার বলিরহাট এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৪ জন আহত হন ।
