৩৮ ডাকাত-ছিনতাইকারী আটক রাজধানীতে

ফাতেহ ডেস্ক:

রাজধানীতে ৩৮ জন ডাকাত, ছিনতাইকারী ও গ্রিলকাটা চোরকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গতকাল বুধবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন এসব তথ্য জানিয়েছেন।

ওয়ালিদ হোসেন জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় গোয়েন্দা পুলিশের অভিযানে ৩৮ জন ডাকাত, ছিনতাইকারী ও চোরকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন মালামাল ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

ডিএমপি মিডিয়া সেন্টারে আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান ওয়ালিদ হোসেন।

আগের সংবাদদেশে পৌঁছেছে উপহারের করোনা টিকা
পরবর্তি সংবাদপ্রথম টিকাটা জনসমক্ষে প্রধানমন্ত্রীর নেয়া উচিত : জাফরুল্লাহ