
ফাতেহ ডেস্ক:
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, নাস্তিক্যবাদী গোষ্ঠী ইসলাম ধ্বংসে সিন্ডিকেট ভিত্তিক অপপ্রচার করছে। ইসলামী শিক্ষা ও ইসলামপন্থিদের বিরুদ্ধে অশালীন ভাষা প্রয়োগ করছে।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কাকরাইলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় শিক্ষক ফোরাম এর কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলককরণ, শিক্ষাব্যবস্থা জাতীয়করণ এবং শিক্ষক সমাজের ন্যায্য দাবিসমূহ আদায়ের লক্ষকে প্রতিপাদ্য করে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে জাতীয় শিক্ষক ফোরামের অর্ধশত জেলা প্রতিনিধিগণ বক্তব্য রাখেন। সম্মেলন পরিচালনা করেন প্রভাষক আব্দুস সবুর ও কেন্দ্রীয় সদস্য অধ্যক্ষ মাওলানা বাকীবিল্লাহ।
এর আগে গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তর ও মহানগর কমিটি পুনর্গঠন করা হয়।
