
আন্তর্জাতিক ডেস্ক:
বসনিয়া ও হার্জেগোভিনার প্রথম হিজাবি মন্ত্রী নাইদা হুতা মুমিনোভিক। সারায়েভো প্রাদেশিক সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে গত ১২ জানুয়ারি দায়িত্ব পালন শুরু করেন তিনি। খবর আনাদলু এজেন্সি।
মুমিনোভিক ১৯৮১ সালে সারায়েভো নগরীতে জন্মগ্রহণ করেন। বসনিয়া ও হার্জেগোভিনায় যুদ্ধ শুরু হলে সপরিবারে অস্ট্রিয়ায় পাড়ি জমান। ১৯৯৬ সালে যুদ্ধ শেষ হলে ফের বসনিয়ায় ফিরে আসেন। সবনিয়ার একটি কলেজ থেকে তিনি উচ্চমাধ্যমিক পাঠ সম্পন্ন করেন।
অতঃপর সারায়েভো বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা সাহিত্য ও আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর ইংরেজির শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন তিনি।
পারিবারিক জীবনে হুতা মুমিনোভিক বিবাহিত ও দুই সন্তানের জনক। ২০১৫ সাল থেকে উচ্চমাধ্যমিক স্কুলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
