রংপুরে শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

ফাতেহ ডেস্ক:
 
রংপুরে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

রবিবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক যাবিদ হোসেন এ রায় দেন।

২০০৯ সালের ১০ই মার্চ, ওই শিশুটিকে একা পেয়ে পাশবিক নির্যাতন চালায় আইনুল। এসময় শিশুটির চিৎকারে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা করলে, আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় দেন বিচারক।

আগের সংবাদকারাগারে নারীসঙ্গ: জ্যেষ্ঠ জেল সুপার ও জেলার প্রত্যাহার
পরবর্তি সংবাদবিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর নগরী মদিনা: জরিপ