
আন্তর্জাতিক ডেস্ক:
ইজরাইলের সাথে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্থাপন ইসলামের দৃষ্টিতে হারাম বলে ফতোয়া দিয়েছেন ২০০ জন মৌরিতানিয়ান মুফতী আলেম এবং ইমাম। রবিবার, ৩১ জানুয়ারি, সন্ধ্যায় দেশটির রাজধানি নোয়াকোচটের আল-তৌফিক মসজিদে আয়োজিত একটি সেমিনারে তারা ফতোয়াটিতে স্বাক্ষর করেন৷
ফতোয়ায় তাঁরা বলেন, ফিলিস্তিনের ভূমি ও প্রথম কিবলা মসজিদে আকসাকে অপহরণ ও দখলকারী ইজরাইলের সাথে সম্পর্ক স্থাপন কোনো ক্রমেই বৈধ নয় ৷ বস্তুবাদী ইহুদীদের সাথে সম্পর্ক করা মানে তাদের আনুগত্য করা এবং ইসলাম ও মুসলমানদের শত্রুর সাথে জোটবদ্ধ হওয়া, এবং ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করা৷ পবিত্র কুরআনে সুরা মায়েদার ৫১ নং আয়াতে বিধর্মীদের সাথে বন্ধুত্ব ও সম্পর্ক স্থাপন সম্পূর্ণরুপে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে৷
ফতোয়ায় স্বাক্ষরকারীদের অন্যতম ব্যক্তিত্ব হলেন শেখ মুহাম্মদ আল হাসান ওলিদুদ দাদো, যিনি মৌরিতানিয়ার ওলামায়ে কেরামের প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান।
উল্লেখ্য, মৌরিতানিয়া ২০০৯ সালে গাজার বিরুদ্ধে যুদ্ধের সময় ইজরাইলের সাথে সম্পর্ক ছিন্ন করে।
সূত্র: আলকুদস, এ্যারাবিক আরটি ডট কম
