গাজার মুসলিমদের জন্য ৩৬০ মিলিয়ন ডলার অনুদান কাতারের

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইজরাইল কর্তৃক অবরুদ্ধ গাজা উপত্যকার মুসলিম অধিবাসিদের জন্য ৩৬০ মিলিয়ন ডলার আর্থিক অনুদান বরাদ্দ করেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। যা টাকার অংকে প্রায় ৩ হাজার ৬০ কোটি টাকা। খবর আরবি গণমাধ্যম আল-কুদস, আল-খালিজ।

আরবি গণমাধ্যমগুলো এক প্রতিবেদনে জানায়, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ২০২১ সাল জুড়ে পুরো বছর ব্যয় করতে গাজা উপত্যকার অধিবাসিদের জন্য একটি আর্থিক অনুদানের বরাদ্দ দেয়ার নির্দেশ দিয়েছেন। যার পরিমাণ প্রায় ৩৬০ মিলিয়ন ইউএস ডলার।

ফিলিস্তিনের ‘আলকুদস’ কমিশনের তথ্য মতে, ফিলিস্তিনের মুসলিম অধ্যুসিত ভূখণ্ড গাজা উপত্যকা দখলদার ইজরাইলি বাহিনী দীর্ঘ ১৪ ধরে লাগাতার অবরোধ করে রেখেছে। ফলে শুধু ২০২০ সালেই দেড়হাজার মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে৷ এ দীর্ঘ সময় লাগাতার অবরোধের ফলে ফিলিস্তিনবাসী চরম সংকট ও দুর্দিনের মধ্যে দিন অতিবাহিত করছে।

গাজা উপত্যকার এ দুর্দিনে তাদের সাহায্যে পাশে দাঁড়িয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এক বক্তব্যে কাতারের আমির জানান, ‘ইজরাইলি সহিংসতা ও অবরোধে ফিলিস্তিন অধ্যুসিত গাজা উপত্যকার অধিবাসিরা চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। এ অনুদান দিয়ে দরিদ্র পরিবার, বিদ্যুৎ কেন্দ্র পরিচলনা ও কর্মীদের বেতন প্রদান করবে। যাতে তারা আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে পারে।

 

আগের সংবাদমৃত্যুর পরও স্বস্তি নেই ফ্রান্সে মুসলিম নাগরিকদের
পরবর্তি সংবাদঘুষ নেয়ার সময় দুদকের হাতে আটক ভূমি কর্মকর্তা