একই রশিতে ঝুল‌ছিল মা-মে‌য়ের মরদেহ

ফাতেহ ডেস্ক:

কি‌শোরগ‌ঞ্জের তাড়াই‌লে নি‌জের বসতঘ‌রে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা শাহনাজ (৩০) ও মে‌য়ে প্রিয়‌তির (১২) মরদেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) রাত সা‌ড়ে ১০টার দি‌কে তাড়াইল উপ‌জেলার দা‌মিহা ইউ‌নিয়‌নের রা‌হেলা গ্রামে এ ঘটনা ঘ‌টে। তাড়াইল থানার ওসি মো. ম‌জিবুর রহমান ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।

পু‌লিশ জানায়, রা‌হেলা গ্রা‌মের ওমা‌য়ে‌রের স্ত্রী শাহনাজ ও তার মেয়ে প্রিয়‌তির মর‌দেহ বসতঘ‌রের আড়ায়(ধর্ণা) এক‌টি দ‌ড়ি‌তে ঝুল‌তে দে‌খে আশপা‌শের লোকজন পু‌লি‌শে খবর দেয়। খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে গি‌য়ে ঘ‌রের দরজা ভে‌ঙে তা‌দের মরদেহ উদ্ধার ক‌রে পু‌লিশ। এ সময় নিহতের স্বামী ওমা‌য়ের‌কে বা‌ড়ি‌তে পাওয়া যায়‌নি।

ওসি জানান, শাহনাজ এক সময় ওমা‌নে শ্র‌মি‌কের কাজ কর‌তেন। বা‌ড়ি আসার পর স্বামীর সঙ্গে তার সম্পর্ক ভা‌লো যা‌চ্ছি‌ল না। তি‌নি নর‌সিংদী‌তে আরেক‌টি বি‌য়ে ক‌রে‌ছেন। ত‌বে মা ও ‌মে‌য়ের মৃত্যুর স‌ঠিক কারণ জানা যায়‌নি।

খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে যান পু‌লি‌শের ক‌রিমগঞ্জ সা‌র্কে‌লের এএসপি ইফ‌তেখারুজ্জামান।

আগের সংবাদক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি মিয়ানমার সেনাপ্রধানের
পরবর্তি সংবাদআল জাজিরার প্রতিবেদন: ফেসবুক ও ইউটিউব থেকে সরাতে রিট