হেফাজত নেতা মুফতি জসিমুদ্দীনের ওপর সন্ত্রাসী হামলা

ফাতেহ ডেস্ক:

হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর সহকারী মহাসচিব, রাজধানীর জামিয়া কোরআনিয়া লালবাগ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস, মুফতী ফজলুল হক আমীনী রহ.-এর জামাতা মাওলানা জসিমুদ্দীনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পুরান ঢাকার লালবাগ মাদরাসা থেকে বাসায় ফেরার পথে তার উপর এ অজ্ঞাত হামলা হয়। এ সময় তাকে পিছন দিক থেকে ছুরিকাঘাত করে হামলাকারীরা।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, মাওলানা জসিমুদ্দীনের পিঠে মারাত্মক জখম। ছুরিকাঘাতের ফলে মারাত্মকভাবে আহত হন তিনি। অঝোরে রক্ত ঝরছে তার পিঠ থেকে।

ইতিমধ্যে ঢাকা মেডিকেলের ইমারজেন্সিতে নেওয়া হয়েছে মাওলানা জসীমুদ্দীনকে। তার ওপর এ হামলা কারা করেছে এবং কেন করেছে, তা এখনো নিশ্চিত করা যায়নি।

আগের সংবাদআল জাজিরার সম্প্রচার বন্ধ নিয়ে আদালতের সিদ্ধান্ত বুধবার
পরবর্তি সংবাদচোখ বেঁধে হামাসের শীর্ষ নেতাকে ধরে নিয়ে গেল ইজরাইলি বাহিনী