চোখ বেঁধে হামাসের শীর্ষ নেতাকে ধরে নিয়ে গেল ইজরাইলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক:

অধিকৃত পশ্চিম তীরে অভিযান চালিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের এক শীর্ষ নেতাকে আটক করেছে ইজরাইলি বাহিনী। মঙ্গলবার জেনিন এলাকায় খালেদ আল-হজ নিজ বাসা থেকে আটক হন। তার স্ত্রীর বরাতে খবরটি নিশ্চিত করা হয়েছে। খবর আনাদোলু।

তার স্ত্রী জানান, ‘ইজরাইলি বাহিনী হঠাৎ করেই বাড়ির ভেতর ঢুকে পড়ে। এরপর চোখ বেঁধে আমার স্বামীকে নিয়ে গেছে।’

আটকের পরপরই হামাসের এই নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। তাকে কেন আটক করা হয়েছে বিষয়টি নিশ্চিত করা হয়নি।

৫৫ বছর বয়সী হামাসের নেতা আল-হজ এর আগেও আটক হন। জীবনের ১৫টি বছর ইজরাইলি কারাগারেই কাটাতে হয় তাকে। মুক্তির এক বছরের মাথায় আবারো আটক হলেন।

ইজরাইলি বাহিনীর দখলদারিত্বের প্রতিবাদ জানিয়ে আসছে হামাসসহ ফিলিস্তিনের সাধারণ মানুষ। দশকের পর দশক ধরে ফিলিস্তিনের ভূমিতে দখলদারিত্ব চালিয়ে অবৈধ বসতি স্থাপন করছে ইহুদি সম্প্রদায়। এর প্রতিবাদ জানাতে গেলেই দমন-পীড়নের শিকার হতে হয় তাদের। ইজরাইলি বাহিনীর হাতে এ পর্যন্ত হাজার হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

আগের সংবাদহেফাজত নেতা মুফতি জসিমুদ্দীনের ওপর সন্ত্রাসী হামলা
পরবর্তি সংবাদমর্গে নারীর মৃতদেহ থেকে স্বর্ণালঙ্কার চুরি, ৩ ডোম কারাগারে