
আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী নুরি আল মালিকি এ তথ্য জানিয়েছেন।
ফিলিস্তিনে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, প্রাচীন শহর হেবরনের একটি সড়কের নাম রাখা হয়েছে বঙ্গবন্ধুর নামে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. একে আবদুল মোমেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশসহ জাতিসংঘের ১৩৮ দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র বলে স্বীকৃতি দিয়েছে। যদিও পশ্চিমা বিশ্বের অনেক দেশের স্বীকৃতিই এখন্ও পায়নি ফিলিস্তিন।
