মাওলানা জসীম উদ্দীনের উপর হামলায় ইত্তেহাদের নিন্দা ও প্রতিবাদ

ফাতেহ ডেস্ক:

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর ও ইত্তেহাদুল মাদারিসিল কওমিয়া কামরাঙ্গীরচর ঢাকার চেয়ারম্যান মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী ও মহাসচিব মাওলানা মাহবুবুল হক কাসেমী লালবাগ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা জসিমউদদীনের উপর সন্ত্রাসীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

আজ ১০ ই ফেব্রুয়ারি বুধবার ইত্তেহাদের যুগ্মমহাসচিব মুফতি আ ফ ম আকরাম হুসাইন কর্তৃক সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তারা বলেন, মাওলানা জসিম উদ্দিন দেশের প্রখ্যাত আলেম মুফতি আমিনী রহ. এর সুযোগ্য জামাতা। একজন নিভৃতচারী মুখলেছ আলেমেদ্বীন। একজন বয়োবৃদ্ধ খ্যাতিমান মুহাদ্দিস। তাঁর উপর অতর্কিত হামলা চরম উদ্বেগজনক। অনতিবিলম্বে হামলাকারীকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য তারা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।

গতকাল রাজধানীর কামরাঙ্গীরচর নূরিয়া মাদরাসায় ইত্তেহাদুল মাদারিসিল কওমিয়ার জরুরী বৈঠকে অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইত্তেহাদুল মাদারিসিল কওমিয়া কামরাঙ্গীরচর ঢাকার সহ সভাপতি মাওলানা জাকির হুসাইন, মুফতি আফজাল হুসাইন, যুগ্মমহাসচিব মুফতি আ ফ ম আকরাম হুসাইন, জয়েন্ট সেক্রেটারী মুফতি সুলতান মহিউদ্দীন, মুফতি আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মুফতি ইলিয়াছ মাদারীপুরী, মুফতি আল আমিন, মাওলানা কামাল উদ্দীন নোমানী, পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা জামীল আহমাদ, তা’লীম তরবিয়াত সম্পাদক মুফতি আবুল হাসান, দফতর সম্পাদক মুফতি আবুল হাসান কাসেমী, প্রচার সহ সম্পাদক মুফতি জাকির বিল্লাহ, মাওলানা আব্দুর রহমান ফরিদাবাদী ও মুফতি মোশাররফ হুসাইন প্রমুখ।

আগের সংবাদমঙ্গলের কক্ষপথে প্রবেশ করল আমিরাতের মহাকাশযান ‘আমাল’
পরবর্তি সংবাদঝিনাইদহে সড়কে নিহত বেড়ে ১১