
ফাতেহ ডেস্ক: বরগুনার আমতলীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষে শিশুসহ ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫ জন।
পুলিশ জানিয়েছে, বেলা সোয়া ১১টার দিকে আমতলীর মানিকঝুড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কুয়াকাটা থেকে বরিশাল যাওয়ার পথে, বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্রের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নিহত হয় মাহেন্দ্রর ৬ যাত্রী। আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
