মাহফিলের বক্তাকে পুলিশের হাতে তুলে দিলেন কাদের মির্জা!

ফাতেহ ডেস্ক:

মাহফিলে ‘উসকানিমূলক’ বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে দুই জন বক্তাকে পুলিশে দিয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। কোম্পানীগঞ্জ উপজেলার বড় রাজাপুর গ্রামের সিদ্দিকিয়া নূরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে এ ঘটনা ঘটে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টায় বক্তাসহ দুই জনকে আটক করে পুলিশে সোপর্দ করেন আবদুল কাদের মির্জা। আটককৃতরা হলেন, কবিরহাট উপজেলার সাদুল্ল্যাপুর গ্রামের আমিন উল্যার ছেলে ধর্মীয় বক্তা মাওলানা ইউনুস (৩৭) এবং বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আবুল বাশারের ছেলে ইমরান হোসেন রাজু (২২) ।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি বলেন, ‘বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা নিজে মাহফিলের বক্তাসহ দুই জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।’

তিনি আরও বলেন, ‘কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে মামলা করেছেন। আটককৃত দুই আসামিকে গ্রেফতার দেখিয়ে আগামীকাল বিচারিক আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।’

আগের সংবাদফেসবুকে রাষ্ট্র নিয়ে অসত্য তথ্য প্রচারে রাষ্ট্রদ্রোহ মামলার প্রস্তাব
পরবর্তি সংবাদফেক ভিডিও তৈরি করে হিন্দু-মুসলিম দাঙ্গা বাঁধায় বিজেপি: মমতা