জনগণের আস্থায় কাজ করার তাগিদ প্রধানমন্ত্রীর

ফাতেহ ডেস্ক: জনগণের আস্থা অর্জনে কাজ করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে গাজীপুরের মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। মানুষকে দেয়া প্রতিশ্রুতি পূরণের সুযোগ সব জনপ্রতিনিধি পাবেন বলে জানান প্রধানমন্ত্রী। এ জন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।

এসময় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সবার সহযোগিতা কামনা করেন শেখ হাসিনা। ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত দেশ হিসেবে দেখতে চায় সরকার। সেজন্য পরিকল্পনার কাজ শুরু হয়েছে। এর সফল বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন শেখ হাসিনা।

আগের সংবাদবরগুনায় বাস-মাহেন্দ্র সংঘর্ষে শিশুসহ নিহত ৬
পরবর্তি সংবাদচাপের মুখে পেছালো ট্রাম্প-পুতিন বৈঠক