
ফাতেহ ডেস্ক:
চট্টগ্রামে বিচারককে মারধরের মামলায় বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা হাজী ইকবালের ছেলে আলী আকবরের ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। খালাস পেয়েছেন মামলার অন্য আসামি হাসান আলী জিসান। চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মহিউদ্দিন মুরাদ এ রায় দেন।
গত বছরের ৯ ডিসেম্বর বিকেলে আউটার রিং রোডে উল্টো পথে মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় বিচারক জহির উদ্দিনকে মারধর করে হাজী ইকবালের ছেলে আলী আকবর ইকবাল ও তার বন্ধু হাসান আলী জিসান।
এসময় স্থানীয়রা দুইজনকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় বিচারকের গাড়িচালক রাজু শেখ বাদী হয়ে পতেঙ্গা থানায় মামলা করেন। ২০১৮ সালে হালিশহরে এক অনুষ্ঠানে যুবলীগ নেতা মহিউদ্দিনকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা হাজী ইকবাল ও তার ছেলে আলী আকবর।
