‘অভ্যন্তরীণ অগ্নিনির্বাপন ব্যবস্থা না থাকলে বহুতল ভবন নয়’

ফাতেহ ডেস্ক:

অভ্যন্তরীণ অগ্নিনির্বাপন ব্যবস্থা না থাকলে বহুতল ভবন নির্মানের অনুমোদন দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

আজ শনিবার (১৩ই ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ড এবং ভূমিকম্পের সময় করণীয় বিষয়ে সচেতনতা মূলক মহড়ায় একথা বলেন মেয়র।

মেয়র আতিকুল ইসলাম বলেন, “অভ্যন্তরীণ অগ্নিনির্বাপক সুবিধা না থাকলে ঢাকায় বহুতল ভবন নির্মান করা যাবেনা।”

এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, “অগ্নিকাণ্ডে সময় তড়িঘড়ি করে তদন্ত কমিটি গঠন করে দেয়া সুপারিশগুলো নানা প্রতিবন্ধকতার কারণে বাস্তবায়ন হয় না।”

ফায়ার সার্ভিস তাদের সাজোয়া যান নিয়ে এ মহড়া দেয়। অগ্নিকাণ্ডের সময় কি করতে হবে তার দিক নির্দেশনা দেয়া হয়। এছাড়া ফায়ার সার্ভিসের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল সাজ্জাত হোসাইন স্বেচ্ছাসেবী বাড়ানোর জন্য পরামর্শ দেন।

আগের সংবাদদেশে করোনায় আরো ১৩ জনের মৃত্যু
পরবর্তি সংবাদগুয়ানতানামো বে কারাগার বন্ধের ঘোষণা দিতে পারেন বাইডেনের