
ফাতেহ ডেস্ক: আফগানিস্তানের কাবুলে আত্মঘাতি বোমা বিস্ফোরণে চার গোয়েন্দা কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
আজ বৃহস্পতিবার ভোর ৫টায় কাবুলের উত্তরাঞ্চলের জাতীয় নিরাপত্তা অধিদপ্তরে (এনডিএস) একটি আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়। ঘটনার পরপরই তালিবানরা হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র হাসমাত স্ট্যানিকজাই।
