ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল

ফাতেহ ডেস্ক:

ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে বায়তুল মোকাররমে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল বুধবার।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন।

অনুষ্ঠানটি বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ওআইসি ইয়ুথ ক্যাপিটাল, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরামের সহায়তায় এবং ধর্ম মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, আইসিওয়াইএফের প্রেসিডেন্ট তাহা আয়হা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন।

প্রতিযোগিতা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুশফিকুর রহমান। আলোচনা করবেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের অন্যতম সদস্য ড. মাওলানা কাফিল উদ্দিন সরকার।

আগের সংবাদনারীরা কাজি হতে পারবেন কি না জানা যাবে ৪ এপ্রিল
পরবর্তি সংবাদকাতার বিশ্বকাপের প্রস্তুতি: বাংলাদেশি ১০১৮ শ্রমিকের মৃত্যু