
ফাতেহ ডেস্ক:
করোনায় মানবসেবা করায় বিশেষ সম্মাননা পেলেন কওমি তরুণ হাফেজ ইমতিয়াজ।
নিজ এলাকা ময়মনসিংহের কাঁচিঝুলি ৩নং ওয়ার্ডে বিশেষ অবদান রাখায় গত ৪ মার্চ বৃহস্পতিবার ময়মনসিংহ জেলাপ্রশাসক মুহাঃ মিজানুর রহমান তাকে প্রদান করেন বিশেষ সম্মাননা সনদ।
ময়মনসিংহে পথশিশুদের জন্য দীর্ঘদিন যাবত কাজ করছে হাফেজ ইমতিয়াজ।
করোনায় লকডাউনে যখন মানুষ গৃহবন্দী তখন গরীব অসহায় মানুষের পাশাপাশি অনেকবিত্তশালী মানুষও পড়ে যায় নানা সংকটে। তখন নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের ঘরে ঘরে খাবার ও ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছিল হাফেজ ইমতিয়াজ ও তার কয়েকজন বন্ধু। হাফেজ ইমতিয়াজ করোনার সময় ছাড়াও অন্যান্য সময়ও মানবতার টানে অসহায় মানুষের জন্য করেছেন।
