
আন্তর্জাতিক ডেস্ক:
মসজিদুল আকসার খতীব শায়খ ইকরামা সাবরিকে গ্রেপ্তার করেছে দখলদার ইজরাইলি সেনারা। বুধবার সকালে তাকে গ্রেফতার করা হয়। খবর আল ওয়াফা নিউজ।
খবরে বলা হয়, অধিকৃত জেরুজালেমের আস সুওয়ানা পাড়ায় খতীব শায়খ ইকরামা সাবরিকে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় সেনারা।
স্থানীয় সূত্র জানায়, সকালের দিকে দখলদার বাহিনী শেখ সাবরির বাড়িতে হামলা করে। এবং ঘরে ঢুকে ব্যাপক তল্লাশী চালিয়ে তাকে আটক করে।
তবে আটক করে তাকে কোথায় নিয়ে গেছে, তা জানা যায়নি।
