আফগান শান্তি প্রক্রিয়ায় নারীদের সক্রিয় অংশগ্রহণ চায় জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক:

আফগান শান্তি প্রক্রিয়ায় নারীদের সমতার ভিত্তিতে ও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে জানানো হয়েছে, সংস্থার সদস্যরা একমত যে আফগানদের নেতৃত্বে, তাদের নিজেদের পথেই স্থিতিশীল শান্তি অর্জিত হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, নিরাপত্তা পরিষদের সদস্যরা আফগানিস্তানে সব দলকে ঐকমত্যে পৌঁছাতে উৎসাহিত করছে। সেই সঙ্গে সহিংসতা কমানোর আহ্বান জানিয়েছে।

 

আগের সংবাদমিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে গুলি, নিহত ৫
পরবর্তি সংবাদশ্রীলংকায় বোরকা ও হাজারের বেশি মাদ্রাসা বন্ধ করার উদ্যোগ