চলছে অজাহাতি জোড়, আলেমরা দিচ্ছেন নির্দেশনা

ফাতেহ ডেস্ক ঃ

রাজধানীর মোহাম্মদপুরে তাবলীগ জমাতের সংকট নিরসনে  আজ সকাল ৮টা থেকে শুরু হয়েছে বিশেষ ওয়াজাহাতি জোড়। তাবলীগ জামাতকে ঘিরে যে সঙ্কট দানা বেঁধেছে, সে বিষয়ে আলেমরা কথা বলছেন।

উপস্থিত হবেন হেফোজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীসহ দেশের শীর্ষ ওলামায়ে কেরাম। সকাল ৮টায় শুরু হয় এ ওয়াজাহাতি জোড়ের আনুষ্ঠানিকতা।

এদিকে এই জোড়কে কেন্দ্র করে দেশের নানা জায়গা থেকে উপস্থিত হয়েছে হাজার হাজার ছাত্র, সাথী ও তাওহীদী জনতা। ইতোমধ্যে অনুষ্ঠান কানায় কানায় ভরে গেছে।

প্রসঙ্গত মাওলানা সাদের বিতর্কিত অবস্থানকে কেন্দ্র করে তাবলীগ জামাত দুই ভাগ হয়ে যায়। আলেমরা তার সমালোচনা করেন। সঙ্কট সমাধানে উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

সাদ পক্ষের অনুসারীরা উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত না মেনে কার্যক্রম চালাতে থাকলে সঙ্কট আরও ঘনীভূত হয়। আলেমরা এর সমাধানে জোড় আয়োজনের সিদ্ধান্ত নেন।

আগের সংবাদআল আকসায় মুসল্লিদের ওপর ইসরাইলি বাহিনীর হামলা
পরবর্তি সংবাদ৬০ বছর লড়াই করে মিন্দানাওয়ের মুসলিমরা পেল স্বায়ত্তশাসন