
আন্তর্জাতিক ডেস্ক:
গোপনে জেরুজালেমে ইজরাইলের দূতাবাস খুলেছে সংযুক্ত আরব আমিরাত।
কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে আমিরাত লেক্স জানিয়েছে, আমিরাতের কেন্দ্রীয় কার্যালয়ের তত্ত্বাবধায়নে আমিরাতের প্রতিনিধিদল এবং পারস্য উপসাগরের অন্যান্য দেশের প্রতিনিধিরা অধিকৃত জেরুজালেম ভ্রমণ করবে।
আমিরাত লেক্স প্রকাশ করেছে, ইহুদিবাদী ইজরাইল পবিত্র শহর জেরুজালেমকে নিজেদের রাজধানী করার জন্য সংযুক্ত আরব আমিরাতকে আনুষ্ঠানিকভাবে জেরুজালেমে কূটনৈতিক অফিস খোলার জন্য চাপ প্রয়োগ করেছে। তবে সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদের ক্ষোভের আশঙ্কায় আবুধাবি ইজরাইলকে গোপনে জেরুজালেমে তাদের অফিস খোলার আহ্বান জানিয়েছে।
অধিকৃত ফিলিস্তিনে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মদ মাহমুদ আল খাজা তার প্রশংসাপত্র উপস্থাপনের জন্য চলতি মাসের প্রথম দিকে তেল আবিব পৌঁছেছেন।
