তিন ফ্লাইট বাতিলে দুর্ভোগে হজ যাত্রীরা

ফাতেহ ডেস্ক: তিনটি ফ্লাইট বাতিলের কারণে দুর্ভোগে পড়েছেন হজ যাত্রীরা। পরের ফ্লাইটেগুলোতে যাত্রীদের সমন্বয় করে দেয়া হলেও অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। এ পরিস্থিতিতে দুশ্চিন্তায় আছেন সৌদি আরবে যাওয়ার অপেক্ষায় থাকা যাত্রীরা। এদিকে অতিরিক্ত স্লট না থাকায় চিন্তিত বাংলাদেশ বিমান।

বগুড়া থেকে আসা এই চল্লিশ হজযাত্রীর ফ্লাইট ছিল শুক্রবার সন্ধ্যা ৬টা ৫মিনিটে। ভোরে এসে জানতে পারেন বাতিল হয়েছে ফ্লাইট। তাদের পাঠানো হবে রাত দুইটার ফ্লাইটে। আর নওগাঁ থেকে আসা ৮২ যাত্রীর ফ্লাইট শনিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে।

এদিকে শুক্রবার সৌদি আরব এয়ালাইন্সের একটি ফ্লাইট ৬৪ জন যাত্রী কম নিয়ে জেদ্দায় গেছে। হঠাৎ ফ্লাইট বাতিলে বিড়ম্বনায় পড়েছেন যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পাশাপাশি রয়েছেন অনিশ্চয়তায়।

এবার হজের সার্বিক ব্যবস্থাপনাকে ভালো বলে আসছিলেন হজ অফিসের পরিচালক। দ্রুত এই সমস্যা কাটিয়ে উঠবে বলেও জানান তারা। আর এতো বড় কর্মযজ্ঞের মধ্যে দুই-তিনটি ফ্লাইট বাতিলকে স্বাভাবিক হিসেবে দেখছেন হাব মহাসচিব।

বাতিল হওয়া তিনটি ফ্লাইটে যাত্রী সক্ষমতা ছিল প্রায় ১২শ’। এছাড়া সামনের এক সপ্তায় অনেক টিকিট বিক্রি না হওয়ায় দুশ্চিন্তায় বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। সংস্থাটির কর্মকর্তারা বলছেন, আরও ফ্লাইট বাতিল হলে, সংকটে পড়বে হজযাত্রা।

এদিকে এখন পর্যন্ত ১৪৫টি ফ্লাইটে সৌদি আরব গেছেন ৫২ হাজার ৩০৫ জন। অপেক্ষায় আছেন ৭৪ হাজার ৪৯৩ যাত্রী।

আগের সংবাদ৬০ বছর লড়াই করে মিন্দানাওয়ের মুসলিমরা পেল স্বায়ত্তশাসন
পরবর্তি সংবাদওলামায়ে কেরাম, জনসাধারনের পদচারণায় মুখরিত মোহাম্মদপুর