সুনামগঞ্জ ইস্যুতে সোমবার সংবাদ সম্মেলন ডেকেছে হেফাজত

ফাতেহ ডেস্ক:

সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার ঘটনাসহ সাম্প্রতিক ইস্যুতে আগামী সোমবার (২২ মার্চ) সংবাদ সম্মেলন ডেকেছে হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখা।

সেদিন বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।

হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মুহাম্মাদ মামুনুল হকের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক বার্তায় এ কথা জানানো হয়।

এতে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন বাংলাদেশ সফর, সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের ওপর সন্ত্রাসী হামলা ও হেফাজতে ইসলামের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডার প্রতিবাদ জানাতে এ সংবাদ সম্মেলন করা হবে।

 

আগের সংবাদ‘মসজিদে আঘাত করতে হলে আমার বুকের ওপর দিয়ে করতে হবে’
পরবর্তি সংবাদইজরাইলের সাথে সম্পর্কে জড়াবে না সৌদি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী